কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধি এবং রপ্তানি আয় বৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ সন্তোষজনক সীমায় পৌঁছেছে।

বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন, হুন্ডি প্রতিরোধে কার্যকর নজরদারি এবং প্রণোদনার সঠিক ব্যবস্থাপনার ফলে আগামী দিনগুলোতে রিজার্ভ আরও সুসংহত হবে।