মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত মেট্রোরেল লাইন-৬ এর সম্প্রসারিত অংশের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, সিগন্যালিং ও বৈদ্যুতিক ট্র্যাকের প্রাথমিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

উদ্বোধনের পর প্রতিদিন প্রায় পাঁচ লক্ষাধিক যাত্রী এই রুটে পরিবেশবান্ধব ও শীতাতপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক ট্রেনে যাতায়াত করতে পারবেন। ফলে রাজধানীর অভ্যন্তরীণ ট্রাফিক ব্যবস্থার ওপর চাপ বহুলাংশে হ্রাস পাবে।